,

বাড়ির পাশে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের লড়িহরা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ধীমান ধরকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধলঘাট ইউনিয়নের বণিক পাড়া গ্রামের বাসিন্দা ধীমান ধর। তিনি চট্টগ্রাম নগরীর রাহাত্তার পুল এলাকায় সৌদি গোল্ড ফ্যাশন রয়েছে। প্রতিদিনের মতো রাহাত্তার পুল এলাকায় থেকে গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলটি বাড়ির অদূরে পৌঁছালে দুবৃর্ত্তরা কুপিয়ে তাকে জখম করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘দুবৃর্ত্তরা স্বর্ণ ব্যবসায়ী ধীমান ধরকে কুপিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না