,

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

news-image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে ১ হাজার ৪০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২৩) ও তার সহযোগী খুলনা জেলার আশরাফুল ইসলাম শাওন (২০)। গতকাল রাতে তাদের গ্রেপ্তারের সময় পালিয়ে যান নাঈম উদ্দিন (২৪) ও মো. ফাহিম (২৪)।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মো. আসাদুজ্জামান জানান, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় গতকাল রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা গাজী মো. আতিকুল ইসলাম আলভীসহ চারজনকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করতে পারলেও অন্য দুইজন পালিয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না