সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনের পর বঙ্গমাতা সেতুতে গাড়ি থামিয়ে নামাজ পড়লেন তিনি

news-image

নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিক উদ্বোধনের পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দিয়ে গতকাল রোববার রাত ১২টা ১ মিনিটে যান চলাচল শুরু হয়। সেতুতে প্রথম টোল দিয়ে গাড়ি নিয়ে পার হন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এরপরই সেতুতে উঠে মাঝ বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায় পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানকে। সেতুতে নামাজ আদায়ের সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জসিম উদ্দিন খানের সঙ্গে থাকা লোকজন তাদের আইডি থেকে এ ছবি আপলোড দিলে সকলের নজরে আসে।

এ বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পিরোজপুর কচা নদীর ওপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু উপহার দেওয়ায় দুই রাকাত নফল নামাজ পরে শুকরিয়া আদায় করেন আওয়ামী লীগ নেতা পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খান।’

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর