,

রওশনের ডাকে সাড়া দিলেন সাবেক এমপি গোফরান

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ডাকে সাড়া দিয়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (মালেক রতন-গোফরান) সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এমএ গোফরান।

আজ রোববার বিকেলে রাজধানীর বারিধারায় ভেনচুরা ভেরুনায় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জাপায় যোগ দেন।

এ সময় গোলাম মসীহ বলেন, ‘যারা পল্লীবন্ধুকে ছেড়ে অন্য দলের নমিনেশনের জন্য লাইন ধরেছিলেন, তাদের মুখে আমাদের সমালোচনা মানায় না। যারা বিএনপির টিকেট কিনতে লবিং করেছেন, তারা কি করে অন্যের সমালোচনা করেন।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সংকটকালে অন্য কোনো দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছেন। বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সব নেতাকর্মী ঐক্যবদ্ধ আছেন।’

এ সময় উপস্থিত ছিলেন সদ্য দলে ফিরে আসা ২০ দলীয় জোটের শীর্ষনেতা কাজী জাফর আহমদের জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, জাপার সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশীদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে