সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে: ফখরুল

news-image

অণরাইন ডেস্ক :বিএনপির চলমান প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজারের বেশি। এ ঘটনায় পুলিশ ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২০০ নেতাকর্মী।

আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গত ১১ দিনে সারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় পুলিশের গুলিতে বিএনপির তিন নেতাকর্মী নিহত হয়েছেন। একইসঙ্গে কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলায় ২ হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছে।

তিনি আরও বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যু ঘটনায় আজ মামলা করা হয়েছে। ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনাও মামলা করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘ এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাবো।’

মামলার বিষয়ে তিনি আরও জানান, সারাদেশে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ নাম উল্লেখ করে বিএনপি ৪ হাজার ৮১ জন নেতাকর্মী নামে মামলা করেছে। এ সব মামলায় অজ্ঞাতনামা আসামি করেছে ২০ হাজারের মতো। আর এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ২০০ নেতাকর্মী।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান