রমজানে মুসলমানদের প্রতি ওবামার ‘উষ্ণতম শুভেচ্ছা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের প্রতি ‘উষ্ণতম’ শুভেচ্ছা জানান ওবামা দম্পতি। হোয়াইট হাউস থেকে গত বুধবার পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার রোজা শুরু হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গতকাল সিয়াম-সাধনার মাস শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-আরাবিয়া। ওই বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে যারা রমজান মাস পালন করছেন, তাদের সবার জন্য মিশেল ও আমি উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পবিত্র রমজান মাস ‘ধর্মবিশ্বাস, সহানুভূতি ও ক্ষমাশীলতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতিতে উদ্যম বজায় রাখা’র সময়। শুভেচ্ছা-বার্তায় ওবামা বলেন, রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার ও নামাজে অংশগ্রহণের মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে। এদিকে মুসলমান রোজাদারদের জন্য রমজান মাসে হোয়াইট হাউসে একটি ইফতার পার্টির আয়োজন করা হবে বলে জানা গেছে। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান