,

শাওন হত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৪৪মত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘পুলিশের গুলিতে’ শাওন নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করছে দলটি।

শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হচ্ছে। বিকাল তিনটায় সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। তিনটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনটি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে। দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন।

বিএনপির সমাবেশে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশের উপস্থিতি লক্ষ্যে করা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ