,

রওশন এরশাদকে সরাতে চায় জাতীয় পার্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশন এরশাদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তার পরিবর্তে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিরোধীদলীয় নেতার পদে জি এম কাদেরকে মনোনয়ন দিতে সংসেদর স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ইতোমধ্যে চিঠি দিয়েছে জাপার সংসদীয় দল।

আজ বৃহস্পতিবার বিকেলে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রওশন এরশাদ জাপার কাউন্সিল ডাকার এক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিরোধীদলীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও ঠিকমতো আসতে পারছেন না। এ জন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।

চুন্নু বলেন, ‘পার্টির সংসদীয় দলের বৈঠক করেছি আমরা। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানিয়েছি। ওই বৈঠকে ২৬ জন এমপির মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন এবং একজন টেলিফোনে তার সম্মতির কথা জানিয়েছেন।’

জাপা মহাসচিব জানিয়েছেন, আজ সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় তিনিসহ বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য সালমা ইসলাম, ফখরুল ইমামসহ ৬-৭ জন সংসদ সদস্য দলের সংসদীয় দলের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানান।

জাপার সংসদীয় দল রওশনকে সরিয়ে জি এম কাদেরকে বিরোধীলীয় নেতা করার সিদ্ধান্ত নিলেও তা অনুমোদন দেওয়ার এখতিয়ার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তবে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না