বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা, দীপিকা নাকি কঙ্গনা? কে হবেন বলিউড রানি?

news-image

বলিউড এক নতুন যুগে উপনীত হয়েছে। এখন পুরুষ নিয়ন্ত্রিত সিনেমাপাড়ার দিন শেষ। প্রধান চরিত্রে নারীরাও ব্লক বাস্টার উপহার দিচ্ছেন। আর এ সময়ের বলিউডকে মাতিয়ে রেখেছেন তিন সুন্দরী- কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। এদের মধ্যে কে কুইন অব বলিউড?

'কুইন', 'তানু ওয়েডস মানু রিটার্নস' ছবি দিয়ে বলিউড মাত করেছেন কঙ্গনা। দুই দুইবার জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন। ভবিষ্যতের ছবিগুলোতে নিজে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ ইতিমধ্যে নিয়ে নিয়েছেন এক সময়ের নিয়মিত মডেলকন্যা কঙ্গনা। বিশাল ভারাদোয়াজের 'রঙ্গন' এবং হানসাল মেহতার 'সিমরান' ছবির কাজ রয়েছে হাতে। এ দুটো দিয়ে যে নিজেকে কোথায় নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় রয়েছে বলিউড।

এদিকে, 'পিকু' দিয়ে লক্ষ-কোটি হৃদয় ছিনিয়ে নিয়েছেন দীপিকা। সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন আগেই। খুব ভালো পারফরমেন্স দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু না করলেও কিং খানের সঙ্গে ছবি করেছেন কয়েকটি। 'ফাইন্ডিং ফ্যানি' এবং 'রাম-লীলা' দিয়ে প্রমাণ করেছেন, অভিনয় তার রক্তে মিশে রয়েছে। পাইপলাইনে রয়েছে দীপিকার 'তামাশা' এবং 'বাজিরাও মাস্তানি'।

সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা শুধু অভিনয়েই নয়, গানেও নিজের প্রতিভার স্ফূরণ ঘটিয়েছেন। 'সাত খুন মাফ' এবং 'বরফি' ছবিতে তার অভিনয় দেখে দর্শকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বলে মনে করেন বোদ্ধারা। 'মেরি কম' ছবিতে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন তিনি। ইতিমধ্যে আমেরিকান টিভি সিরিজ 'কোয়ান্টিকো'-তে অভিনয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের আলো ছড়িয়ে দিয়েছেন। প্রকাশ ঝা এর 'গঙ্গাজল ২'-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

এই তিন উজ্জ্বল তারকাকে নিয়ে বেশ দোটানায় থাকেন বিশেষজ্ঞরা। কে বলিউডের রানি? তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। এরা প্রত্যেকেই একটি নতুন ছবি দিয়ে অন্যকে ছাপিয়ে যান। এখন দেখা যাক, অদূর ভবিষ্যতে এদেরই কেউ একজনের মাথায় শোভা পাবে রানির মুকুট।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা