,

মমতা মাতৃসদন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ইপিজেড এলাকার মমতা মাতৃসদন থেকে চুরি যাওয়া শিশুটি আজ মঙ্গলবার ভোরে আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি ও তাদের এক সহযোগীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে গ্রেপ্তার তিন জন জানিয়েছেন, দম্পতি শিশুটিকে লালন-পালন করার জন্য চুরি করেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত রোববার বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদন থেকে একদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটে। ওই নবজাতক চট্টগ্রাম নগরীর আনোয়ারা উপজেলার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার রাতে বাচ্চাটির জন্ম হয়।

নবজাতকের মামা রায়হান বলেন, শিশুটির সবকিছু স্বাভাবিক ছিল। রোববার বিকেল ৩টার দিকে নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী ক্লিনিকে আসেন। এরপর টিকা দেওয়ার কথা বলে নবজাতককে নিয়ে হাসপাতালের নিচতলায় যায়

পরে নিচতলায় গিয়ে নার্স ও শিশুটিকে পাওয়া যায়নি। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না