,

ধর্ষণের মিথ্যা মামলা করায় ৫ বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় রোজিনা আক্তার নামের এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে এই রায় দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২–এর বিচারক মো. মশিউর রহমান খান। দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের বাসিন্দা। একই এলাকার মো. আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের বিশেষ কৌঁসুলি সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, রোজিনা আক্তার ২০০৯ সালে মো. আলীর বিরুদ্ধে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রেজাউর রহমান বলেন, এরপর ওই মামলা থেকে বিচারক মো. আলীকে অব্যাহতি দেন। পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করার অভিযোগে রোজিনার বিরুদ্ধে পাল্টা মামলা করেন মো. আলী। ওই মামলায় রোজিনার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না