,

গুমের প্রতীকী চিত্র তুলে ধরলো বিএনপির নেতাকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : গুম হওয়ার প্রতীকী চিত্র তুলে ধরেছে বিএনপির নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী মুখে কালো কাপড় ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় শুয়ে গুম হওয়ার প্রতীকী চিত্র তুলে ধরেন।

প্ল্যাকার্ডে লেখা ছিল স্টপ কিলিং। একটা প্রতীকী লাশের ওপর বাংলাদেশের পতাকা দিয়ে ঢাকা ছিল।

মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র তুলে ধরেন তারা।

এর আগে, মানববন্ধনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টা থেকে ব্যানারসহ খণ্ড-খণ্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে মানববন্ধনের আশপাশে মুখরিত করে তোলেন।

ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় ছাড়িয়ে শান্তিনগর পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ