বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোসফট ছাড়ছেন নকিয়ার সাবেক প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ

news-image

প্রযুক্তি ডেস্কনকিয়ার সাবেক সিইও এবং মাইক্রোসফটের মোবাইল ডিভিশনের বর্তমান প্রধান স্টিফেন ইলোপ মাইক্রোসফট ছাড়ছেন। তার সাথে আছেন আরও চার কর্মকর্তা। মূলত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবেই তাদের অবসরে পাঠাচ্ছে মাইক্রোসফট।২০১৪ সালে মাইক্রোসফট নকিয়া অধিগ্রহণ করার পর সেখানে যোগ দেন স্টিফেন ইলোপ। সত্য নাদেলাকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার আগে স্টিফেন ইলোপকে এই পদের জন্য বিবেচনা করা হয়েছিল বলে জানা গেছে।

মাইক্রোসফট কর্মীদের কাছে এক ইমেইলের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছ। এই পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের হাতে আরও উন্নত পণ্য এবং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সত্য নাদেলা । আর এর মাধ্যমে স্টিফেন মাস্কের যে নেতৃত্ব হারিয়েছে মাইক্রোসফট, তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।স্টিফেন ইলোপ ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত মাইক্রোসফটের বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে কাজ করেছিলেন। ২০১০ সালের তিনি নকিয়ার প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। ২০১৪ সালে মাইক্রোসফটে নকিয়া অধিগ্রহণ করার পর সেখানে যোগ দেন তিনি।

মাইক্রোসফটে ইলোপের স্থলাভিষিক্ত হবেন টেরি মেয়ারসন। তিনি নব্যগঠিত উইন্ডোজ অ্যান্ড ডিভাইস গ্রুপের প্রধান হিসেবে কাজ করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা