,

সংসদ সদস্য মমতাজের স্বামীর গাড়িতে হামলার অভিযোগ

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন তিনি। ঘটনার ৪ দিন পর ৬ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় লিখিত অভিযোগ করেছেন ডা. মঈন।

ডা. এ এস এম মঈন জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে তিনি সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি এলাকায় অবস্থিত রোকেয়া চক্ষু সেন্টার থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় যাওয়ার উদ্দেশে বের হন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। অটোরিকশা থেকে বেশ কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে অতর্কিত তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনিও আহত হন।

তিনি আরও বলেন, কী কারণে তার গাড়িতে হামলা হয়েছে তা তিনি জানেন না। তবে যারা হামলা করেছে তারা স্থানীয় লোকজন। হামলার পর এদের শনাক্ত করা হয়েছে।

এরা হলেন- সিঙ্গাইরের গাজিন্দা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০), একই গ্রামের হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো. রুবেল, একই গ্রামের ফিরোজ মুন্সির ছেলে মো. আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, একই গ্রামের আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিমসহ অজ্ঞাত আরো ২-৩ জন। মামলায় এদের সবাইকে আসামি করা হয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসান তার ওপর হামলার ঘটনায় ২৬ আগস্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না