,

তিন ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন নেইমার

news-image

অখেলোয়াড়োচিত আচরণের জন্য ব্রাজিলের অধিনায়ক নেইমার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) সান্টিয়াগোতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ০-১ গোলে হেরে যায় কলম্বিয়ার কাছে। এই পরাজয় মেনে নিতে পারেননি নেইমার। 

এটা ছিল লজ্জার হার! তাই ম্যাচ শেষে কলম্বিয়া খেলোয়াড়দের সঙ্গে তর্কাতর্কি শুরু করলেন ব্রাজিলের খেলোয়াড়রা৷ঘটনাটি হাতাহাতি হওয়ার উপক্রম দেখে শেষ পর্যন্ত ম্যাচের পরেও পকেট থেকে কার্ড বের করতে হয় রেফারিকে৷ ম্যাচে হলুদ দেখা নেইমারকে ফের কার্ড দেখান রেফারি৷ফলে লাল কার্ডের জন্য পরের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে অধিনায়ক নেইমারকে পাবে না ব্রাজিল৷অবশ্য ম্যাচের সময়ও একটা হলুদ কার্ড খেয়েছিলেন নেইমার। আগের ম্যাচেও খেয়েছিলেন একটা। ফলে এই লাল কার্ড না দেখলেও তিনি পরের ম্যাচটাতে খেলতে পারতেন না।

এখন তাকে তিন ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হতে পারে।

এ দিন ১৯৯১ সালের পর ব্রাজিল হারল কলম্বিয়ার কাছে। ফলে পরাজয়ের তিক্ত স্বাদ মেনে নেয়া সম্ভব হচ্ছিল না নেইমারের। ম্যাচ শেষে হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ করে একটা বল কিক করেন।এতে ক্ষেপে কলম্বিয়ার কারলো বাক্কাও একই কাজ করেন। শুরু হয় উত্তেজনা। হাতাহাতি পর্যায়ে গড়ায় তা। রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ