,

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল গেইমস খেলাতে বাঁধা, লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইলে গেইমস খেলায় বাঁধা দেওয়ায় ঘটনায় প্রতিবেশির লাঠির আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের মৃত ইদন খাঁর ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্হানীয়রা  জানান, প্রতিবেশি নুরজুমানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইল গেমস খেলে। সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তার বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে। এসময় তিনি তাকে অনত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে তাকে বৈঠা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রশিদ জানান,
তিনজনকে আটক করা হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীর রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড