,

দেশে ভয়ংকর দুঃসময় যাচ্ছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ভয়ংকর দুঃসময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশে এক ভয়ংকর দুঃসময় যাচ্ছে। সাংবাদিকরা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে না।এক ভয়ংকর দুঃশাসনের মধ্যে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে নজরুল আমাদের প্রতিটি মুহূর্তে তার লেখনী দিয়ে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। আমাদের সাহস দিয়ে যাচ্ছেন দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে লড়তে হয়।

আজ শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজারে যান রিজভী।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা যে সংগ্রামে আছি সেটি হচ্ছে মানুষ এখন অধিকার ছাড়া।এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি আজকে বিগত ১৪-১৫ বছর ধরে। আমাদের এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলামের রচিত গান কবিতা এবং অন্যান্য লিখনি।কারণ তিনি তার জীবনে লিখনি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ গুলো করেছেন দুঃশাসনের বিরুদ্ধে যার কারণে তিনি নির্যাতিত হয়েছেন কারাগারে গেছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, আজকেও বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি,মানুষ কথা বলতে গলে তাদের মধ্যে একধরনের ভীতির সঞ্চার হয় চলাচল করতে গেলে ভীতির সঞ্চার হয়,স্বাভাবিক জীবন যাপন করতে গেলে ভীতির সঞ্চার হয় সুতরাং এই রকম একটা পরিবেশে নজরুল খুবই প্রাসঙ্গিক।

রিজভী বলেন, দেশের এমন ভীতির মধ্যে আমাদের যে সাহসের প্রেরণা জোগায় সাহসের যে সংবাদ দেয় আমাদের হৃদয়ের মধ্যে সেটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এবং গান।আজকে জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি।এখানে জাসাস সহ-অন্যান্য সংগঠনের নেতা কর্মীরাও আছেন।

তিনি বলেন, প্রতিটি মুহূর্তে কবি নজরুলের যে লেখনী তার যে সাহিত্যকর্ম সেটি আমাদের প্রতিটি মুহূর্তে উজ্জীবিত করে আমাদের সামনের দিকে সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।তিনি বিশ্বমানবতার কবি তাকে দ্রোহের কবি বলা হয় কিসের জন্য বলা হয়?কারণ তার লেখনী অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে।একই সঙ্গে তিনি মানুষকে ভাসিয়ে দিয়েছেন প্রেম ভালোবাসার অভূতপূর্ব জগতে। তিনি তার লেখনী দিয়ে আমাদের পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। সংগ্রামে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের উজ্জীবিত করে তার রচিত গান, কবিতা, আবৃত্তি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, এ সময় জাসাসের জাকির হোসেন রোকন, জাহিদুল আলম হিটো, আহসান উল্লাহ, সৈয়দ আশরাফুল মজিদ, মিজানুর রহমান, বিল্লাল আহমেদ প্রমুখ।

এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আকতার হোসেন, আমানউল্লাহ আমান,নাসির উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না