,

‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বিএনপি’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি কখনই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। ১৯৯১ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল। একই ষড়যন্ত্রের মাধ্যমে ফের ক্ষমতায় আসে ২০০১ সালে।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপি আগামী নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা বলছে। তারা নাকি তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে আসবে না। আমরা বলতে চাই, বাংলাদেশে নির্বাচন হবে কমিশনের অধীনে। এর বাহিরে কোনো সুযোগ নেই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। মোহাম্মদ নাসিমসহ অনেক সিনিয়র নেতাদের নির্যাতন করা হয়েছে।

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নজরুল ইসলাম বাবু এমপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না