,

দেশে হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি: মতিয়া চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘আগস্ট আমাদের জন্য বেদনার। এই মাসে আমরা জাতির পিতাকে হারিয়েছি। আইভী রহমানের মতো নেত্রীকে হারিয়েছি।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘দেশে হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। অনেকটা মৃত্যুকে হাতে নিয়েই আমরা রাজনীতি করছি। শেখ হাসিনাকে যে হত্যাচেষ্টা করা হবে, এটা আমরা জানতাম। আমরা জানতাম, ওনাকে এতো সহজে সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না। ২০০৪ সালের ২১ আগস্ট হামলাকারীরা গ্রেনেড দিয়ে শেখ হাসিনাকে শেষ করতে চেয়েছিল। সেদিন আহতরা যাতে চিকিৎসা সুযোগ না পায়, সে নির্দেশনাও সরকার দিয়েছিল।

আইভী রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, এ দেশের নারীমুক্তি, মানব মুক্তির জন্য আইভী রহমানের যে সংগ্রাম, সেটি বৃথা যাবে না।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আইভী রহমানের মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনীতি করতে গিয়ে সর্বদা তার সহযোগিতা পেয়েছেন। আইভী রহমান নেই, কিন্তু তার স্মৃতি সবার হৃদয়ে আছে।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য কানিজ ফাতিমা আহমেদ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না