,

ছাত্রদল সভাপতির ভিডিও ভাইরাল নিয়ে যা বললেন সম্পাদক

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিপফেক এডিট টেকনোলজি’ ব্যবহারের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ভিডিও ভাইরাল করে তার চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আজ মঙ্গলবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতির চরিত্র হননের অপচেষ্টা ‘নিকৃষ্ট কর্মকাণ্ড’ উল্লেখ করে জুয়েল বলেন, ‘ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। কেননা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রাজপথের পরীক্ষিত নেতা। তার বিরুদ্ধে আওয়ামী গুজবচক্রের কোনও অপচেষ্টা সফল হবে না।’

তিনি বলেন, ‘ছাত্রদলের সভাপতির চেহারার মিল রেখে কোনও একজনের শরীরে মুখায়ব প্রতিস্থাপনের মধ্য দিয়ে ডিপফেইক এডিট টেকনোলজি ব্যবহার করে আওয়ামী কুচক্রী মহল ভিডিওটি ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে ভারতের আর্শীবাদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর দেশজুড়ে সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া ও গণধিক্কার চাপা দিতেই ছাত্রদল সভাপতির চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে, যা সাইবার ক্রাইম।’

তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের জনগণকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে যখন ছাত্রদলের নেতাকর্মীরা শ্রাবণ-জুয়েলের নেতৃত্বে ছাত্রসমাজকে সোচ্চার করার আন্দোলন বেগবান করে চলেছেন, ঠিক সেই সময়ে সাইবার ক্রাইমের মাধ্যমে চরিত্র হননের অপচেষ্টা চালানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ