,

একদিনে ১ মৃত্যু, শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৬ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৭৮ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনে। একদিনে শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সবশেষ একদিনে সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৬৪৭টি নমুনা সংগ্রহ ও আগের নমুনাসহ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ৬৫৬টি। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন ২৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ১৯ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হয়নি। এ সময়ের মধ্যে কেউ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যায়নি।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না