,

ঢাকা-মাওয়া মহাসড়কে বিএনপির মশাল মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও জ্বলানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এ মশাল মিছিল বের করা হয়।

কেরানিগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মশাল মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিযর যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক, থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী।

সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে ২১ আগস্টের মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিয়ন্ত্রিত আদালতের বিরুদ্ধে কথা বললে ফরমায়েশি রায়ের বিরুদ্ধে কথা বললে ফৌজদারি অপরাধ হয় না।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা দেয়া হয়েছে তা সরকারের হুকুমে দেয়া হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানেক সাজা দেয়া হয়েছে। সুতরাং তাদের ফরমায়েশি রায় বা নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলা মানে ফৌজদারি অপরাধ নয়।

রিজভী বলেন, যে দেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে জোর করে নির্বাসনে পাঠানো হয়, সত্য রায় দিয়ে বিচারককে যেখানে দেশ ছাড়তে হয় সে দেশের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন তা সবাই জানে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা