প্রকাশিত রুটিন অনুযায়ীই হবে এসএসসি পরীক্ষা

news-image

অনলাইন প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির দিনেও এসএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

তবে, প্রকাশিত রুটিন অনুযায়ী শনিবারও পরীক্ষা আয়োজন করার কথা রয়েছে— এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, শনিবার স্কুল ছুটি থাকলেও এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষার রুটিন আগে প্রকাশ করা হয়েছে। বর্তমানে স্কুল-কলেজের ছুটি শুক্র ও শনিবার করা হলেও পরীক্ষা আয়োজনে কোনো অসুবিধা হবে না। তবে, পরবর্তী বোর্ড পরীক্ষাগুলো রুটিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মাথায় রেখেই করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, অনেক সময় শুক্রবার বোর্ড পরীক্ষা হয়ে থাকে। সে ক্ষেত্রে শিক্ষক-কর্মচারী ও পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে থাকে। শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকলেও পরীক্ষা আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি-সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে। প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এই স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়)।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান