,

শ্লীলতাহানির অপমান সইতে না পেরে কিশোরীর গলায় ফাঁস

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : কুড়িগ্রামে বখাটের অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে মিষ্টি আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার সকালের দিকে ভুরুঙ্গামারী উপজেলায় এ ঘটনা ঘটে।

মিষ্টি আক্তার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ার মুকুল হোসেনের মেয়ে।

কিশোরীর মামা আদম আলী বলেন, ‘মিষ্টি একটি প্যাকেজিং (ঠোংগা) তৈরির দোকানে কাজ করত। গত তিন-চার দিন আগে পাশের বাড়ির আছর উদ্দিনের বখাটে ছেলে নাঈম সরকার (২০) আমার ভাগ্নি মিষ্টির ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার সোহরাব আলীকে জানালে তিনি মীমাংসার জন্য একটি বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় মেম্বার সাহেব আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এরপর থেকে নাঈমের পরিবার আইনি পদক্ষেপ না নিতে আমার ভাগ্নিকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি বাড়ির বাইরে বের হলেই তারা নানাভাবে ভয়ভীতি দেখাত ও গালাগালি করত।’

আদম আলী বলেন, ‘আজকে সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিষ্টি বাড়ি থেকে বের হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে। লাঠি দিয়ে মারার চেষ্টাও করে। এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মিষ্টি আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে নাঈম এর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।’

ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, ‘আগের শ্লীলতাহানির চেষ্টার বিষয়টি নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে কোনো সমাধান না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আজ কিশোরীর মৃত্যুর খবর শুনলাম।’

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘মৃত কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির