,

বঙ্গোপসাগর থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : পৃথক উদ্ধার অভিযানে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া দুটি ট্রলার থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৈরী আবহাওয়ার কবলে পড়ে জেলেরা সাগরে ভাসতে থাকে বলে জানা যায়।

রোববার (২১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ আগস্ট) লক্ষীপুরের রামগতি থেকে ২১ জন জেলেসহ ‘রিভার মেট’ ফিসিং ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে যায়।

পরদিন বুধবার (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকেন জেলেরা। পরবর্তীকালে রোববার কোস্ট গার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের কাছে ত্রিকোণা দ্বীপের কাছ থেকে ২১ জন জেলেসহ ‘রিভার মেট’ নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, ফিশিং বোটটিকে উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা রামগতি থানার বাসিন্দা।

এছাড়া, এদিন সকাল সাড়ে ১০টায় অপর একটি উদ্ধার অভিযানে কোস্ট গার্ড পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সাগরের মোহনার আনুমানিক ৬ নটিক্যাল মাইল দূর থেকে ইঞ্জিন বিকল হয়। এরপর নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলার ‘এফ ভি মায়ের দোয়া’ থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে।

জানা যায়, বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটির ক্রাংকস্যাফ্ট এবং পিস্টন ভেঙে যাওয়ায় পাঁচদিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা চট্রগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না