,

রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে আওয়ামী লীগ টিকে আছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার র‌্যাব-পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এক যুগের বেশি সময় ক্ষমতায় টিকে আছে। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি সাবেক র‌্যাব প্রধানসহ সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বেশ কিছুদিন ক্রসফায়ার বন্ধ রয়েছে। তবে, গুম থেমে নেই। বিএনপির সাবেক এমপি ও দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হীরু ও ঢাকার কমিশনার চৌধুরী আলমসহ ৬০০-এর অধিক নেতাকর্মীর দীর্ঘদিন খোঁজ নেই।

পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, নতজানু পররাষ্ট্রনীতি হাটে হাঁড়ি ভাঙার পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এই সত্য ঢাকা দেওয়ার জন্য মিথ্যাচার করছেন। এখন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা বলছেন, তিনি (পররাষ্ট্রমন্ত্রী) আওয়ামী লীগের কেউ না। কিন্তু সিলেট মহানগর থেকে তিনি এমপি হয়েছেন কোন দলের টিকিটে? ওবায়দুল কাদের অনুমোদিত সিলেট মহানগর আওয়ামী লীগের ১ নম্বর সদস্য কে?

তিনি বলেন, একটি স্বাধীন দেশে জনগণের ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসবে। জনগণ চাইলে কেউ ক্ষমতায় আসবে, আর না চাইলে আসবে না।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না