সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চুর ৫ গানের কথা দিয়ে গান

news-image

বিনোদন প্রতিবেদক : গত ১৬ আগস্ট ছিল গিটার জাদুকর ও ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৬০তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে তাকে উৎসর্গ করে প্রকাশিত হলো তার গানের কথা দিয়ে আরেক গান। যেখানে স্থান পেয়েছে তার জনপ্রিয় পাঁচটি গান।

গানগুলো হলো, ‘তারা ভরা রাতে’, ‘কষ্ট একটু কম দিলে হতো না’, ‘সাড়ে তিন হাত মাটি’, ‘একি অচেনা জীবন দিয়েছ আমায়’ ও ‘এক আকাশের তারা’। আর এর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ। সংগীতায়োজনে ছিলেন আদিব কবীর। জুয়েল মোর্শেদের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন শেখ সাদী, হাসান শাম্‌স ইকবাল ও নূর নবী। ভিডিও পরিচালনায় আছেন চন্দন রায় চৌধুরী।

বিষয়টি নিয়ে জুয়েল মোর্শেদ বলেন, ‘রক আইকন আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার অনেক আগে থেকেই আমি তার বিশাল ভক্ত। তার গান শুনেই কিংবা স্টেজ শো দেখেই মিউজিকের প্রতি আসক্তি আমার। তার জীবদ্দশায় মিউজিকের টেকনিক্যাল অনেক বিষয়ে একসঙ্গে কাজ করেছি। এমনকি তার মৃত্যুর পরও উনার ওয়েবসাইট ও রয়্যালিটি নিয়ে কাজ করছি। তাই ভালোবাসার জায়গা থেকেই এই গানটি আমি তৈরি করেছি।’

এদিকে গানটি প্রকাশ করা হয়েছে এলআরবির পেজে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, রক আইকন আইয়ুব বাচ্চুর গানের কপিরাইট সংক্রান্ত সব বিষয়ে আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে জুয়েল। কিংবদন্তির জন্মদিনে জুয়েলের একটি শুভেচ্ছা ট্রিবিউট এটি। জুয়েল ও তার বন্ধুদের জন্য কৃতজ্ঞতা ও ভালবাসা।

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর