,

শেখ হাসিনার কথায় হতাশা প্রকাশ পাচ্ছে: আমীর খসরু

news-image

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে এবং বিদেশে শেখ হাসিনা আর কতদিন ক্ষমতায় থাকবেন- সেই কথা উঠে আসছে। আওয়ামী লীগ এ বিষয়ে অত্যন্ত সজাগ। তাদের নেত্রী ও সাধারণ সম্পাদকের কথায় বড় ধরনের হতাশা প্রকাশ পাচ্ছে। তারা ইতোমধ্যে তর্জন-গর্জন শুরু করেছেন। আমাদের গর্জন হবে কাজের মধ্যে দিয়ে।’

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি এ সভার আয়োজন করে।

সাবেক মন্ত্রী খসরু বলেন, ‘বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না। পরিকল্পিত আন্দোলনে সরকারের পতন হবে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য জনসম্পৃক্ততা। সরকারের পতন ঘটাতে হলে জনসম্পৃক্ততা কাজে লাগাতে হবে। আন্দোলনে আমাদের সুবিধা হলো, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে। কেবল সময়ের অপেক্ষা। আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের মধ্যে সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছেন।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য নয়, কঠিন আন্দোলন করতে হবে। চট্টগ্রামের নেতারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে চট্টগ্রাম থেকেই সরকারের পতন হবে। আমাদের কথা হবে কম, কাজ হবে বেশি।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, ড. মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ