,

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা: ফের শুনানি ২৩ জুলাই

news-image

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে আসামি পক্ষের আংশিক জেরা  শেষ হয়েছে। বৃহস্পতিবার আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে তার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এই জেরা করেন। এরপর এই মামলার কার্যক্রম আগামী ২৩ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করেন আদালত।এর আগে এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি চেয়ে আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে তা নাকচ করেন আদালত।বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদনের যুক্তি দেওয়া হয়েছিলো ওই আবেদনে।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদ। ইতিমধ্যে বিচারিক আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ২৫ মে তাঁর সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন। এরপর ১৪ জুন বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আগামী সপ্তাহে এ আবেদনটির ওপর শুনানি হতে পারে।

শীর্ষ নিউজ
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ