,

২৫ আগস্ট অর্ধদিবস হরতালের ঘোষণা বাম জোটের

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানেই এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আব্দুস সাত্তার বলেন, আমাদের এই কর্মসূচির স্লোগান হলো- দাম কমাও, জান বাচাঁও। এই দেশে ৫ শতাংশ মানুষ বেহেশতে আছে। আর ৯৫ শতাংশ মানুষ হাবিয়া নামক জাহান্নামে আছে। দেশে দুই ধরনের অর্থনীতি চলছে। একটা হচ্ছে ৫ শতাংশ মানুষের অর্থনীতি, যারা দেশের টাকা লুট করছে। আরেকটি হচ্ছে ৯৫ শতাংশ মানুষের অর্থনীতি, আমরা এই ৯৫ শতাংশ মানুষের সঙ্গে আছি।

তিনি আরও বলেন, ভোট ডাকাতির সরকার, শেখ হাসিনার সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পুলিশকে বলব বাধা দিয়ে এই সরকারকে শেষ রক্ষা করতে পারবেন না।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন বাম নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মোশরফা মিশু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ