বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডে মৌসুমী ও ফারিয়া

news-image

স্কটল্যান্ড যাচ্ছেন জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও নুসরাত ফারিয়া। 'প্রেমী ও প্রেমী' ছবির জন্য দুই প্রজন্মের দুই তারকার এবারের ইউরোপ সফর। এরইমধ্যে মৌসুমী স্কটিশ রাজ্যে পা রাখতে উড়াল দিয়েছেন। সে পথ অনুসরণ করে আজ ঢাকা ছাড়বেন নুসরাত ফারিয়া। যাওয়ার আগে মৌসুমী বলেন, 'প্রথমবারের মতো ছবির শুটিং করতে স্কটল্যান্ড যাচ্ছি। ছবির কাহিনীর প্রয়োজনে ইউরোপের এ দেশটিকে বেছে নেওয়া হয়েছে। লোকেশনের মতো ছবির গল্প ও চরিত্রে চমক থাকছে। আমাকেও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যা সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।' নুসরাত ফারিয়া বলেন, 'এ ছবির জন্য বেশ কয়েক মাস কোনো কাজই হাতে নিইনি। মৌসুমীর মতো বড় মাপের অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।'

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত 'প্রেমী ও প্রেমী' ছবিটি পরিচালনা করছেন অশোক পতি। এতে মৌসুমী ও ফারিয়ার সহশিল্পী হিসেবে আছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা