,

পেঁয়াজের দাম আরও বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের শুরুর দিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পণ্যটির দাম কিছুটা কমে আসে। কিন্তু জ্বালানি তেলের দর বাড়ার কারণে দাম কমার সেই সুফল বেশিদিন স্থায়ী হলো না। অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে বাজারে পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে দাম দুই দফা বেড়েছে।

গতকাল সোমবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ কেজিতে আরও পাঁচ টাকা বেড়ে খুচরা পর্যায়ে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কম ছিল।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া বেড়েছে। তাছাড়া চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি হচ্ছে কম। এ কারণে বাজারে দাম বেড়েছে।

এ ব্যাপারে কারওয়ান বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রুহুল আমিন বলেন, পাইকারিতে কেজি ৫০ টাকার বেশি খরচ পড়ে যায়। এর সঙ্গে যাতায়াত ভাড়া মিলে প্রতি কেজিতে খরচ পড়ে ৫২ টাকার বেশি। এ ছাড়া কিছু ঘাটতি থাকে। কিছু পচে যায়। এ কারণে কিছুটা বাড়তি দর নিতে হয়।

তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণে আমদানিকারকরা পেঁয়াজ কম আমদানি করছেন। আবার বড় ব্যবসায়ীদের কেউ কেউ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টাও করছেন।

শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী হাজি মাজেদ বলেন, পরিবহন ভাড়া বাড়ার কারণে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে আর বাড়ার আশঙ্কা নেই।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না