,

বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলায় গার্ডার দুর্ঘটনা : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও অসচেতনতার কারণেই প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।

বিএনপির মহাসচিব বলেন, প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও অসচেতনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এভাবে নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। কিন্তু আওয়ামী সরকার এ ধরনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করছে না বলেই সর্বত্রই অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রতিনিয়ত মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উত্তরায় সংঘটিত মর্মস্পশী ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে মির্জা ফখরুল সোমবার রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

পৃথক শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে একটি চারতলা ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রতিনিয়ত কেন এত দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় না বলেই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বিচারের আওতায় আনা হয় না, আর এজন্য অগ্নিকাণ্ডসহ সড়ক ও নৌপথে দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণে বেড়েছে। আমি অবিলম্বে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছি। আগুনে পুড়ে নিহত ছয়জনের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না