,

ময়মনসিংহে দুর্ঘটনায় নৌমন্ত্রীর গাড়ি, তিন পুলিশ সদস্য আহত

news-image

ময়মনসিংহের ফুলপুরে নৌমন্ত্রী শাজাহান খানের গাড়ির ধাক্কায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে নৌমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা সুস্থ আছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিন পুলিশ কনস্টেবল হলেন আতিক, আতিকুল ও ফিরোজ। রাতেই তাঁদের ফুলপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, গতকাল রাতে নৌমন্ত্রী শাজাহান খান শেরপুর যাচ্ছিলেন। তাঁকে বহনকারী গাড়িটি ফুলপুর থানাধীন ভাইটকান্দি ছয় মাইল নামক স্থানে পৌঁছালে রাস্তার স্পিডব্রেকার পার হওয়ার সময় গাড়িটি পুলিশের প্রটেকশন গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় সামনের প্রটেকশন গাড়িতে থাকা তিন পুলিশ কনস্টেবল আহত হন। দুর্ঘটনায় নৌমন্ত্রীর গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান ওসি। পরে দুর্ঘটনাকবলিত নিজের গাড়ি ছেড়ে মন্ত্রী নকলার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িতে করে শেরপুরের দিকে রওনা দেন।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ