,

অবশেষে সেই ফেসবুক পোস্ট মুছলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দেশে ফিরেই বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিতে থাকা ফেসবুক পোস্টটি মুছে দিলেন সাকিব আল হাসান। যদিও বৃহস্পতিবারই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটা বিসিবিকে জানিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে গত ২ আগস্ট নিজের ফেসবুক অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাসটা দেন সাকিব। কিন্তু এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেই চুক্তি থেকে ফিরে আসার জন্য চিঠি দেওয়া হয়।

বৃহস্পতিবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসান চুক্তি বাতিল না করলে তার জাতীয় দলেই জায়গা হবে না এবং বিসিবির সঙ্গে তার কোনো সম্পর্কও থাকবে না।

সেদিন সন্ধ্যাতেই সাকিব সেই চুক্তি থেকেই সরে আসার সিদ্ধান্তের কথা জানান। অবশেষে আজ শনিবার সেই পোস্টটিও মুছে দিলেন।

গতকাল শুক্রবার মধ্যরাতে দেশে ফেরেন সাকিব। আজ শনিবার দুপুরে বিসিবি সভাপতি পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী