শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ব্যাংকের শাখা পর্যায়ে ডলার লেনদেনের সুযোগ

news-image

নিজস্ব প্রতিবেদন : নগদ ডলার বেচাকেনায় মানিচেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণ শাখায় নগদ ডলার বেচাকেনার অনুমোদন দেওয়া হবে। এ বিষয়ে ব্যাংক কোনো শাখায় ডলার বেচাকেনা করবে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংককে তালিকা পাঠিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বর্তমানে কেবল বৈদেশিক মুদ্রা বেচাকেনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত শাখাগুলোই (এডি শাখা) কেবল ডলার বেচাকেনা করতে পারে। অন্য কোনো শাখা ডলার কেনাবেচা করতে পারে না। যে কারণে ব্যাংকে ডলার কেনাবেচা করতে হলে এডি শাখায় যেতে হয়। সর্বত্র এডি শাখাও নেই। ফলে অনেকেই নগদ ডলার বেচাকেনার জন্য মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে যায়। এতে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো ডলারের দাম বাড়ায় বা কমায়। সম্প্রতি ডলারের দাম বাড়ার নেপথ্যে অন্যতম ভূমিকা রেখে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো। কেননা তাদের শাখা উপশাখা দেশের সর্বত্র ছড়িয়েং ছিটিয়ে রয়েছে।

এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ব্যাংকের এডি শাখার পাশাপাশি সাধারণ শাখাগুলোতে নগদ ডলার বেচাকেনা হবে। একইসঙ্গে পাসপোর্টে ডলার এন্ড্রোর্সমেন্টও করা যাবে। তবে সব সাধারণ শাখায়ই ডলার বেচাকেনা করা যাবে না। ব্যাংকগুলো যেসব শাখায় নগদ ডলার বেচাকেনা করতে চায় ওইসব শাখার একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে তার অনুমোদন নিতে হবে। তারপর থেকে ওইসব শাখায় ডলার কেনাবেচা করা যাবে। যেসব শাখায় ডলার বেচাকেনা হবে সেগুলোর নাম প্রচার করে গ্রাহকদের জানাতে হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা