,

ফেনীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

ফেনী প্রতিনিধি : জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে দলটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাঙ্ক রোডের জিরো পয়েন্টের দিকে আসছিল। এসময় মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায় সংঘর্ষ শুরু হলে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে অতর্কিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রতন, খোরশেদসহ অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলে অতর্কিতভাবে বিএনপির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা মানুষের দোকানপাট ভাঙচুর করলে আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়।’

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ