,

রিজার্ভ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, এই সরকার দেশকে দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার নিজের গদি টিকিয়ে রাখার জন্য সব কিছু নিয়ে লুকোচুরি করছে। কিন্তু প্রকৃত সত্য ভিন্ন। বাংলাদেশের সার্বিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার কোনো উপায় খুঁজে পাচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ এমনিতে দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ, পরিবহন, লোডশেডিং সমস্যায় জর্জরিত। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গরিব ও সীমিত আয়ের মানুষ আরো দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। মধ্যবিত্ত মানুষের পক্ষেও টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে। আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ’ এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের আর একটি কথা বলেননি, রাজপথে থেকে কিভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় সেটি বলেননি। বারবার তাদের বিশ্বাসঘাতকতার কারণে বাংলাদেশে গণতন্ত্রের শেকড় গজায়নি।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ