,

বান্দরবানে পুড়ে ছাই ৭ দোকান

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকার চেমীরমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে বাজারের একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, সকাল ৭টার দিকে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আমাদের টিম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। তবে মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে রাখা দুটি মোটরসাইকেল, একটি কীটনাশকের দোকান, একটি তেলের দোকান, একটি মুদির দোকান ও ওষুধের দোকানসহ মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না