,

‘ছোটপর্দা আমার নিজের ঘর’

news-image

চিত্রনায়িকা’ তকমাটি এরইমধ্যে গেঁথে গেছে জাকারিয়া বারি মম’র নামের আগে। ছোটপর্দার জনপ্রিয় এই মুখ এখন নিয়মিত রূপালিপর্দায়। তাই বলে ছোটপর্দাকে টাটা বলেননি তিনি। বছরজুড়ে না হলেও বিশেষ দিনগুলোতে খণ্ড নাটকগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছে তাকে। এই ঈদেও প্রায় হাফ ডজন নাটকে পাওয়া যাবে এই অভিনেত্রীকে। ছোটপর্দার তারকারা বড়পর্দায় তেমন সুবিধা করতে পারে না, এমন প্রবাদ এখন ভেঙে দিচ্ছেন অনেকেই। আবার অনেকে ছোটপর্দা ছেড়ে বড়পর্দাতেই নিয়মিত কাজ করছেন। কিন্তু মম ছোটপর্দায় এখনও নিয়মিত কাজ করা প্রসঙ্গে বলেন, ‘ছোটপর্দা থেকেই আজকে আমি এই জায়গায়। তাই সেই জায়গাটা আমি কখনও ছাড়াতে পারবো না। ছোটপর্দা আমার নিজের ঘর। সারাবছর কাজ করার সুযোগ না থাকলেও বিশেষ দিনগুলোতে চেষ্টা করি কয়েকটি কাজ করতে।’ চলতি সময়ে মম ব্যস্ত আছেন ঈদের কাজগুলো নিয়েই। ঈদের আগের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই শুটিং চলবে নাটকের। এরইমধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকগুলো ‘দ্য ফেইথ ইভেন ম্যানেজমেন্ট’, ‘টুকরো মেঘের গল্প’, ‘জল রঙ মন’, ‘ছায়াসঙ্গী’, ‘স্টেটমেন্ট’ ও ‘প্রতিবেশী’। এখনকার ঈদের নাটক ও দর্শক জনপ্রিয়তা প্রসঙ্গে মম বলেন, ‘ভালো কাজ হচ্ছে। হয়তো এত নাটকের ভিড়ে অনেকগুলো নজরে আসছে না। তবে ঈদের নাটকের প্রতি প্রতিবারই দর্শকদের আলাদা একটা আগ্রহ থাকেই।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর