,

বাংলাদেশের খেলা দেখতে মাঠে থাকবেন হ্যাপি

news-image

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবে বাংলাদেশ ও ভারত। আর এই ম্যাচ দেখতে মাঠে যাবেন আলোচিত সমালোচিত চলচ্চিত্র নাজনীন আক্তার হ্যাপি। ফেসবুকে এ কথা জানিয়েছেন তিনি। যদিও হ্যাপির রাতের ফেসবুক স্ট্যাটাস আর সকালের স্ট্যাটাসের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না তারপরেও তার বুধবারের স্ট্যাটাস অনুযায়ী এই অভিনেত্রী বৃহস্পতিবার মাঠে থাকবেন।হ্যাপির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিশেষ কারো জন্য খেলা দেখতে যাব এমনটা না, বাংলাদেশের খেলা তাই মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করবো।এর আগে গতকাল তিনি ফেসবুকে তিনি লেখেন, 'আমি এতটাই বদলে যাব যা কেউ ভাবতেও পারবে না। আমার যতই কষ্ট হোক, নিজেকে সামলে নিতে হবেই হবে । আজ থেকে আমি আর কারো অপেক্ষায় থাকব না। নিজের কাজ ঠিকমত করতে পারলে করব না পারলে করব না। নামাজ আর আল্লাহের ইবাদাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব। দুনিয়ার সব কিছু মিথ্যা। সত্যের খোজ একমাত্র মৃত্যুর পর পাওয়া যায়। আমার যত নালিশ আছে একমাত্র আল্লাহর কাছেই। এই দুনিয়াতে কারো ওপর আমার কোন রাগ নেই। আল্লাহ সবার মনের কথা জানেন। নিশ্চয় তিনি ন্যায় বিচারক।'তার আগে আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে শুভ কামনা জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ