সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের বন্দর ছাড়ল শস্যবাহী আরও ৩ জাহাজ

news-image

অনলাইন ডেস্ক : ঐতিহাসিক চুক্তির আওতায় ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে শস্যবাহী আরও তিনটি জাহাজ। আজ শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের কর্মকর্তা দ্বারা পরিচালিত ইস্তান্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টার জানায়, দুটি জাহাজ চর্নমোর্স্কে বন্দর ও একটি জাহাজ ওডেসা বন্দর থেকে যাত্রা শুরু করেছে। এ তিনটি জাহাজে মোট ৫৮ হাজার টন ভুট্টা বহন করা হচ্ছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানায়, পানামার পতাকাবাহী নাভি স্টারে বহন করা হয়েছে ৩৩ হাজার টন ভুট্টা, যা ইউক্রেন থেকে যাবে আয়ারল্যান্ড। এটি ছেড়েছে ওডেসা বন্দর থেকে। পথে ইস্তান্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টারে এ জাহাজ পরীক্ষা করে দেখা হবে।

দ্বিতীয় জাহাজ মাল্টার পতাকাবাহী রোজেনে বহন করা হচ্ছে ১৩ হাজার টন ভুট্টা। এটি ছেড়েছে চর্নমোর্স্কে বন্দর থেকে। যা যাবে ব্রিটেনে। একটি যৌথ মনিটরিং টিম এটি পর্যবেক্ষণ করেছে। এছাড়া তৃতীয় জাহাজটি তুরস্কের। পোলারেন্ট নামের ওই জাহাজে বহন করা হয়েছে ১২ হাজার টন ভুট্টা।

রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের বন্দর হয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানি পুনরায় শুরুর জন্য একটি চুক্তি হয়। এর আওতায় চলতি মাসের প্রথম দিন সিয়েরা লিওনের পতাকাবাহী রাজোনি ২৭ হাজার টন ভুট্টা নিয়ে লেবাননের উদ্দেশে ওডেসা বন্দর ছাড়ে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান