,

এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর মাঠে গড়ায় না। তবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটিকে মুখোমুখি হতে দেখা যায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী এশিয়া কাপেও একের অপরের বিপক্ষে খেলবে। তবে মজার ব্যাপার এই আসরে একবার নয় আরও দু’বার মুখোমুখি হতে পারে তারা। সূচি প্রকাশের পর তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হবে। যেখানে ২৮ অগস্ট খেলবে প্রতিবেশী দুই দেশ। সূচি অনুযায়ী, গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই দেশ। একই গ্রুপের তৃতীয় দল হবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দেশ।

কোনো রকম অঘটন না হলে গ্রুপের প্রথম দু’টি স্থানে থাকবে ভারত এবং পাকিস্তান। ফলে দু’দেশই সুপার ফোরে উঠে যাবে। সুপার ফোরে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দেশ একে অপরের বিপক্ষে খেলবে। তাই ভারত ও পাকিস্তানের আবার মুখোমুখি হওয়ার কথা। সেই ম্যাচটি হতে পারে ৪ সেপ্টেম্বর।

এদিকে সুপার ফোরে যদি ভারত-পাকিস্তান প্রথম দু’টি স্থানে শেষ করে, তবে ১১ সেপ্টেম্বর ফাইনালেও মুখোমুখি হবে দুই দেশ। এমনটি হলে ১৫ দিনের ব্যবধানে তিনবার বিরাট কোহলি ও বাবর আজমদের লড়াই দেখতে পাবে সমর্থকরা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী