,

বাংলাদেশের ৩ ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের আগামী আসরের খেলোয়াড় নিবন্ধনের জন্য বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এতে মোট ১৩টি দেশের ১৬৯ জন ক্রিকেটারের নাম রয়েছে। সেখান থেকে বিগ ব্যাশের আয়োজকরা বুধবার ৯৮ জন বিদেশি ক্রিকেটার বেছে নিয়েছেন।

যে তালিকায় বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। বাংলাদেশি এই ক্রিকেটাররা হলেন-দুই পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার রিপন মন্ডল।

আগামী ১৩ ডিসেম্বর বিগ ব্যাশের আসন্ন মৌসুম শুরু হবে। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল আগামী বছরের ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিগ ব্যাশের ড্রাফট আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই জানা যাবে বাংলাদেশি কোনো ক্রিকেটার এই লিগে দল পাবেন কিনা।

এদিকে ২০২৩ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে। ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। ফলে বিগ ব্যাশ চলার সময় বিপিএলও চলবে।

এর আগে বিসিবি জানায় বিপিএলের সময় দেশের কোনো ক্রিকেটার বিদেশি লিগে খেলতে পারবে না। তাইর বিগ ব্যাশে দল পেলেও আল-আমিন, শফিউল ও রিপনের খেলা হবে না।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী