,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

news-image

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা (৪৫) মারা যান। এর এক ঘণ্টা পর স্বামী শাহাবুদ্দিনকে (৫৫) জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মৃত্যুবরণ করেন।

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন। তাদের দুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শাহাবুদ্দিনের ছোট ভাই আইনজীবী এম এম শাহাদাৎ হোসেন বলেন, আমার ভাবি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছিল। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ আগে তার হার্টে রিং পরানো হয়েছে।

তিনি আরও বলেন, দুপুরের পর আমার ভাবি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালাইসিস করা হলে সেখানে তিনি বিকেল ৪টার দিকে মারা যান। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনকে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া  বলেন, কিছুক্ষণের ব্যবধানে স্বামী-স্ত্রী মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি জানাজা ও দাফনে অংশগ্রহণ করবো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইউপি পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাবধুসহ আহত ৫, লেদোকানপাট ভাঙচুরের অভিযোগ

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের