,

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে উদ্বোধনী ম্যাচে ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলংকা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শারজায় ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আসরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াই দেখা যাবে দুবাইতে ২৮ আগস্ট।

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ২০ ওভারের ফরম্যাটে। আয়োজক দেশ শ্রীলংকা হলেও প্রতিটি ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে হবে। রাজনৈতিক খারাপ পরিস্থিতির কারণে শ্রীলংকা নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি।

আসরে দুটি গ্রুপ করা হয়েছে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান।

প্রতিটি ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। যেখানে ১০টি ম্যাচ দুবাইতে ও তিনটি শারজায়।

ওমানে ৬ দল নিয়ে ২০ আগস্ট থেকে বাছাইপর্ব শুরু হবে। এতে খেলবে আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং। এই ৪ দলের মধ্যে সেরা দলটিই ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হবে।

গ্রুপ পর্বে প্রতিটি দল অন্য দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল সুপার ফোর রাউন্ডে উঠবে। পরে সেখানেও একটি দল আরেকটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের সেরার দুই দল ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে।

গ্রুপ ‘এ’:

ভারত বনাম পাকিস্তান : ২৮ আগস্ট, দুবাই

ভারত বনাম বাছাই চ্যাম্পিয়ন : ৩১ আগস্ট, দুবাই

পাকিস্তান বনাম বাছাই চ্যাম্পিয়ন : ২ সেপ্টেম্বর, শারজা

গ্রুপ ‘বি’:

শ্রীলংকা বনাম আফগানিস্তান : ২৭ আগস্ট, দুবাই

বাংলাদেশ বনাম আফগানিস্তান : ৩০ আগস্ট, শারজা

শ্রীলংকা বনাম বাংলাদেশ : ১ সেপ্টেম্বর, দুবাই

সুপার ফোর :

বি১ বনাম বি২ : ৩ সেপ্টেম্বর, শারজা

এ১ বনাম এ২ : ৪ সেপ্টেম্বর, দুবাই

এ১ বনাম বি১ : ৬ সেপ্টেম্বর, দুবাই

এ২ বনাম বি২ : ৭ সেপ্টেম্বর, দুবাই

এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর, দুবাই

বি১ বনাম এ২ : ৯ সেপ্টেম্বর, দুবাই

ফাইনাল: ১১ সেপ্টেম্বর, দুবাই

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী