,

শেষ ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক, ফিরলেন রিয়াদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার বিকল্প হিসেবে শেষ ম্যাচের জন্য মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে চমক হিসেবে রয়েছে প্রাক্তন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নাম। সোহানের পরিবর্তে তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। এই ম্যাচে নুরুল হাসানের চোটে স্কোয়াডে নেয়া হয়েছে বাধ্যতামূলক বিশ্রামে পাঠানো সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে।

মোসাদ্দেকের অনুর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ বয়সভিত্তিক দলটির অধিনায়কি ছিলেন তিনি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট আবাহনী ও ফ্রাঞ্চাইজি লিগে সিলেট থান্ডার্সের হয়েও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। বছরের শুরুতে বিসিএলের ওয়ানডে ফরম্যাটে সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। তবে জাতীয় দলে এবারই প্রথম অধিনায়কত্বের সুযোগ পেলেন।

রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরে বাংলাদেশ। সে ম্যাচেই হাসান মাহমুদের বলে কিপিং করতে গিয়ে তর্জনীতে চোট পান সোহান। পরে স্ক্যান করে দেখা যায় তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। এ জন্য তিন সপ্তাহের জন্য খেলার বাইরে থাকবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর অধিনায়কত্ব হারান মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে দলেও তাকে রাখা হয়নি। এক সিরিজের জন্য অধিনায়ক করা হয় সোহানকে। ওয়ানডে সিরিজ খেলতে পরে জিম্বাবুয়ে যান মাহমুদউল্লাহ। ওয়ানডে স্কোয়াডে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে নেয়া হলো এক ম্যাচের জন্য।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী