,

বগুড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সাপের ছোবলে জিয়াউল হক জিয়া (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর উপজেরার চাদমুহা হরিপুরে এ ঘটনা ঘটে। রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত জিয়া সদরের গোকুল ইউনিয়নের চাদমুহা হরিপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি বগুড়া শহরের একটি টেইলার্সে কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

রোববার বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, জিয়াউল হক জিয়া শনিবার দিবাগত রাতে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে মাছ ধরার জন্য বাড়ির পাশে যায়। মাছ ধরার সময় তাকে বিষাক্ত সাপ কামড় দিলে তিনি চিৎকার দেন।

এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জিয়ার মৃত্যু হয়। পরে পরিবারের কাছ লাশ হস্তান্তর করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ