মোসাদ্দেক ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে এদিনও প্রথমে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুটা দারুণ করেছে। মোসাদ্দেক হোসেন জিম্বাবুয়ের টপঅর্ডারের ৪ উইকেট একাই তুলে নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০ রান করেছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ স্পিনার মোসাদ্দেক জোড়া আঘাত করেন। ইনিংসের প্রথম বলেই তিনি ওপেনার রেগিস চাকাভাকে শূন্য রানে নুরুল হাসানের স্টাম্পিংয়ে বিদায় করেন। পরে ওভারের শেষ বলে মেহেদী হাসানের ক্যাচে ৪ রানে থাকা ওয়েসলি মাধেভেরেকে আউট করেন।

নিজের পরের ওভারে ফের উইকেটের দেখা পান মোসাদ্দেক। এবার আরেক ওপেনার ক্রেইগ আরভিনকে স্লিপে থাকা লিটন দাসের ক্যাচে পরিণত করেন। তৃতীয় ওভারে এসে ফের উইকেট শিকার এই স্পিনারের। এবার ব্যক্তিগত ৮ রানে থাকা শন উইলিয়ামসকে নিজেই ক্যাচ ধরে মাঠ ছাড়া করান।

রোববার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে গড়ায়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান।

সিরিজ সমতা ফেরার লক্ষ্যে এ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীরা বোলারদের ব্যর্থতার পর লড়াই করেও জয় পায়নি।

বাংলাদেশ এ ম্যাচে দুটি পরিবর্তন করেছে। স্পিনার নাসুম আহমেদ ও পেসার তাসকিন আহমেদকে বসানো হয়েছে। তাদের বদলে অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ দলে এসেছেন।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, মুনিম শাহরিয়ার, আনামুল হক, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শাম্বা, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারভা, তানাকা চিভাঙ্গা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার