,

ইভিএমে আস্থা নেই জাতীয় পার্টির

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভিএমে কোনো আস্থা নেই জাতীয় পার্টির। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইভিএম ব্যবহারের ঘোর বিরোধী।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা জাতীয় পার্টি তাদের এ বক্তব্য তুলে ধরে।

একইসঙ্গে জাতীয় পার্টি (জাপা) মনে করে, ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে কারচুপি হয়। তাই কারচুপি ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি জানিয়েছে তারা।

জাপার মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকালে ইসির সংলাপে অংশ নেয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

সংলাপে মুজিবুল হক বলেন, ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেয়া হলে কিছু করার নেই। কারণ, ফল রিচেক করা যায় না।

জাপা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, নির্বাচনী কর্মকর্তারা নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আইন প্রণয়ন, নির্বাচনী খরচ ২৫ লাখ টাকা বাড়িয়ে ৫০ লাখ টাকা করা, প্রয়োজনে ব্যয়ের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া, ইউটিলিটিস বিল-ক্রেডিট কার্ডের বিলের জন্য প্রার্থিতা বাতিলের বর্তমান বিধান বাতিল করা প্রভৃতি প্রস্তাব সংলাপে দিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করে আসছে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে দলগুলোর পরামর্শ নিতেই এই সংলাপের আয়োজন করেছে ইসি।

ইসির সংলাপ আজ শেষ হচ্ছে। বিকেলে সর্বশেষ দল হিসেবে ইসির সঙ্গে সংলাপে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংলাপে ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিসহ মোট নয়টি দল এই সংলাপে অংশ নেয়নি। এগুরো হলো, বাসদ, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জেএসডি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বিজেপি ও বিএনপি। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও জাতীয় পার্টি-জেপি সংলাপের জন্য পরবর্তীতে সময় চেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না